রাহুলের অপসারণে বঙ্গ বিজেপিতে ফের সিঁদুরে মেঘ দেখা দিয়েছে - The News Lion

রাহুলের অপসারণে বঙ্গ বিজেপিতে ফের সিঁদুরে মেঘ দেখা দিয়েছে


 

মুকুল রায়ের পদপ্রাপ্তির দিনেই বঙ্গ বিজেপিতে বিদ্রোহের সুর চওডা হল। এদিন পদ হারালেন রাহুল সিনহা। রাহুল এদিন বিদ্রোহোর সুরে বলেন, ৪০ বছর দলকে সেবা করার এটাই পুরস্কার! বিজেপির কর্মী হিসেবে কাজ করেছি। জন্মলগ্ন থেকে বিজেপিকে সেবা করার পুরস্কার দিল দল। পার্টি যে পুরস্কার দিল তার পক্ষে বিপক্ষে কিছু বলতে চাই না। যা বলার ১০-১২ দিনের মধ্যে বলব।


রাহুল সিনহা দুঃখের সঙ্গে বলেন, যে তৃণমূল কংগ্রেসের নেতা আসাতে আমাকে সরতে হবে সেই দল থেকে। এর থেকে বড় দুর্ভাগ্যের বিষয় হতে পারে না। রাহুলের এই অপসারণে বঙ্গ বিজেপিতে ফের সিঁদুরে মেঘ দেখা দিয়েছে। রাহুল সিনহা অপমানিত বোধ করছেন রাহুল সিনহা এখন নেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কমিটিতে। আবার নেই রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কমিটিতে। শুধু রাজ্য কর্মসমিতির সদস্য হিসেবে তাঁর নাম রয়েছে। 


বিজেপিতে এই পদস্পখলন রাহুল সিনহা তাঁর অপমান বলে মনে করছেন। তাই তিনি এবার ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিতে চলেছেন। কিন্তু প্রশ্ন উঠেছে রাহুল সিনহাকে নিয়ে। যদি বাংলাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েই থাকে ২০২১-এর নির্বাচনকে লক্ষ্য করে, তাহলে রাহুল সিনহার ডানা ছাঁটা হল কেন। তাঁকে কেন সরিয়ে দেওয়া হল কেন্দ্রীয় পদ থেকে?

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.